দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের হুবেই প্রদেশ থেকে বাংলাদেশে এসে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক পংফং (৩৭)। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নাম নিয়েছেন মোহাম্মদ আলী। প্রেমের টানে চীন থেকে এসে বিয়ের ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নেন তিনি। এরপর রাইসা আক্তার (২১) নামের ওই তরুণীকে বিয়ে করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিলির মাঠপাড়ায় শ্বশুরবাড়িতে আসেন।
পংফং পেশায় একজন গার্মেন্টস বায়ার। তার বাড়ি চীনের হুবেই প্রদেশে। তার বাবার নাম ফাংলে জুন ও মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
রাইসা আক্তার জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি চীনে বিয়ে করে যাওয়ার ইচ্ছার কথা ওই ব্যক্তিকে জানান। পরে পংফংয়ের চাচা তার সঙ্গে ভাতিজার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
রাইসা বলেন, “আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।”
রাইসার নানা বলেন, “আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে চীনা নাগরিক পংফংয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।”
চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর নবদম্পতিকে দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।
যে আই