• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
টেনিস তারকা সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত
টেনিস তারকা সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনটাকে নতুন ছন্দে সাজিয়ে নিয়েছেন তিনি। জীবনে নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা, সেই প্রশ্নের উত্তরে প্রথমে নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরক্ষণেই এমন একটি মন্তব্য করেছেন, যা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি নিজের একমাত্র ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন সানিয়া।

সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী তথা বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ৩৯ বছর বয়সি সানিয়া। সেখানেই আড্ডার ছলে অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? এর উত্তরে সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে তাকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলেরই একজন সদস্য হিসেবে দেখেন এবং অনেকটা ছেলেদের মতোই তার সঙ্গে ব্যবহার করেন।

আড্ডার মাঝেই ফারাহ খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝেমধ্যেই তাকে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কিনা। এর উত্তরে সানিয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে কথোপকথন সেখানেই থেমে থাকেনি। অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না?

তখন ফারাহ মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন!

প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দেন সানিয়া। তারপরই হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে ওঠে, যদিও পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।

বিনোদন ও ক্রীড়াজগতে সানিয়া মির্জা এবং ফারাহ খানের গভীর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় বারবার একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন তারা। সানিয়া একসময় জানিয়েছিলেন, জীবনের কঠিন সময়ে ফারাহ তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি সানিয়ার পডকাস্টেও অতিথি হিসেবে এসেছিলেন ফারাহ, যেখানে দুজনের এই নিবিড় বন্ধুত্বের ঝলক স্পষ্টভাবে ফুটে উঠেছিল।

উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। হায়দরাবাদে বিয়ের পর দুবাইয়ে সুখের সংসার পেতেছিলেন তারা এবং ২০১৮ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। কিন্তু দীর্ঘ প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। তথ্যসূত্র: গালফ নিউজ

এমজে

  • সানিয়া মির্জা
  • টেনিস
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ
টেনিস বল দিয়ে পায়ের ব্যথা নিয়ন্ত্রণ
টেনিস বল দিয়ে পায়ের ব্যথা নিয়ন্ত্রণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X