দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে একজন নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ে মেঘনা নদীতে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজনের মৃত্যু এবং নিখোঁজ একই পরিবারের আরও ৪ জন। তাদের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ঢল।
নিখোঁজের স্বজনরা জানায়, বিকেলে সোনারগাঁয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিয়ের বাজার নিয়ে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে ট্রলারে করে রওনা হন নারী শিশুসহ ১৩ জন।
এসময় তারা বৈদ্যার বাজারে পৌছাল মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। ৮ জন সাতঁরে পাড়ে উঠতে পারলে নিখোঁজ হন একই পরিবারের পাঁচজন। তাদের মধ্যে রাশিদা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
খবর পেয়ে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
কেএম