দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ১৫০ পিস ভারতীয় শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মো. বাকি বিল্লাহ সিকদার, বরিশালের মুলাদী উপজেলার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মো. সিয়াম সরদার (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমান উল্লাহ কলেজের সামনে একটি ট্রাক থামানোর চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪০টি বস্তায় মোড়ানো বান্ডিল জব্দ করা হয়।
বস্তাগুলো খুলে গণনা করে বিভিন্ন রঙের ২ হাজার ১৫০ পিস ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএম/