• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় বিচারকের পুনঃপদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের বগুড়ায় পুনঃপদায়নের সিদ্ধান্ত বাতিল ও তাকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে আইনজীবীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিএনপিপন্থি নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পুনরায় বগুড়ায় দায়িত্ব পালনে আপত্তি জানিয়ে তাকে অন্যত্র বদলির দাবি জানান তারা।

আইনজীবীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর মনিরুজ্জামানকে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। পরে তাকে আবারও বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে পদায়নের আদেশ দেওয়া হয়। বুধবার তার বগুড়ায় যোগদানের কথা রয়েছে। এ কারণে পুনঃপদায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা বার সমিতির জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু বলেন, গণঅভ্যুত্থানের আগে মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছে এসেছে। তাকে একবার বগুড়া থেকে বদলি করা হলেও পরে কেন আবার এখানে পদায়ন করা হলো, তা তাদের কাছে স্পষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং একাধিকবার আবেদন করা হয়েছে।

জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি রেজাউল করিম মিন্টু বলেন, কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণে তারা কর্মসূচি পালন করছেন না। একজন বিচারকের বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে যে অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেই এ কর্মসূচি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি জুয়েল গ্রেপ্তার

বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মনিরুজ্জামানের পুনঃপদায়নের বিষয়ে তারা আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাকে অন্যত্র বদলির অনুরোধ করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বার সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশকারী সাধারণ জনগণসহ শতাধিক মানুষ অংশ নেন।

যে আই

  • মানববন্ধন
এ সম্পর্কিত আরও খবর
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে মানববন্ধন
হত্যা মামলায় ইউপি সদস্যের নাম দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
হত্যা মামলায় ইউপি সদস্যের নাম দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন
পাবনায় নিখোঁজ কলির সন্ধান চেয়ে মানববন্ধন
পাবনায় নিখোঁজ কলির সন্ধান চেয়ে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X