দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও ন্যায্য রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে গ্লোবাল উইক অব অ্যাকশন কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ও নদী রক্ষা আন্দোলন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের পাশাপাশি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত, ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়নসহ জ্বালানি রূপান্তর বাস্তবায়ন জরুরি।
তারা কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিবর্তে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ার দুটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে থাকা খালি জায়গায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর আহ্বান জানান।
কয়লাদূষণ বন্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এমএস/