দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে বরগুনার তালতলীর ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।
নিখোঁজ দুই জেলে হলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকার মৃত হরমুজ আলীর ছেলে মো. নবী হোসেন (৪৫) এবং বড়বগী ইউনিয়নের মৃত মো. মনির হোসেনের ছেলে মো. রকিবুল (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তালতলীর বাসিন্দা মো. আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলার নিয়ে ১৩ জেলে সাগরে মাছ শিকারে যান। পরে সাগর উত্তাল হয়ে উঠলে মাছ শিকার শেষে দ্রুত উপকূলে ফেরার পথে রওনা দেন তারা।
মঙ্গলবার সকালে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ১১ জনকে জীবিত উদ্ধার করেন। তবে বাকি দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে তালতলী ছাড়াও পটুয়াখালী ও খুলনার বাসিন্দা রয়েছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগর এখনো উত্তাল রয়েছে।
যে আই