দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ সদর উপজেলার মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ভ্রূণটি উদ্ধার করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। পরে স্থানীয় কাউন্সিলর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রূণটি বয়স ৫-৭ মাসের হবে। তবে হাসপাতালে পরীক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে এটির বয়স কত হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
আরএ