দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের রোড এলাকায় যুব সংসদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব সংসদের আহ্বায়ক ও দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফয়সল আমিন বলেন, ‘তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। একসময় তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক আক্তারুজ্জামান সাবু।
এ সময় যুব সংসদের নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫৪ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও কলম তুলে দেন।
যে আই