দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকেরা।
মঙ্গলবার সকাল ১১টায় টোকিওর চিয়োদা ওয়ার্ডের নাগাতাচো এলাকায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-এর কাছের একটি সড়কে জড়ো হন বিএনপির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় তাঁরা মুহুর্মুহু করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
এ সময় নেতা-কর্মীরা ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম’ স্লোগান দেন। তাঁদের হাতে থাকা ব্যানারে তারেক রহমানের ছবির পাশাপাশি তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে স্বাগত জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সহসভাপতি মাসুম জাকির, কেন্দ্রীয় নেতা কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, মাকসুদুল হাসান, টুটুল ইব্রাহিম, ওমর ফারুক রিপন, ফরহাদ প্রিন্স, মাসুদ প্লাবন, ইমরান আল ইমু, ইসমাইল হোসেন, শেখ ফয়সাল, সাইফুল ইসলাম ও তাওহিদুল ইসলাম হেলালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাপানে বসবাসরত বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এমএম/