দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
এ কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমতিক্রমে শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এর আগে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নতুন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধা বর্তমানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।কমিটি ঘোষণার পর জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
নবনির্বাচিত সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন,দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা হওয়ায় আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। যারা দলের দুঃসময়ে রাজপথে থেকে যুবদলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তাদের সঙ্গে নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কোনো হাইব্রিড বা সুবিধাবাদী ব্যক্তিকে দলে জায়গা দেওয়া হবে না।
এ কমিটি গঠনে সহযোগিতা ও আস্থার জন্য আমার রাজনৈতিক অভিভাবক জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাই এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধা বলেন, দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা যুবদলের কমিটি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কমিটি গঠনে সহযোগিতার জন্য রাজনৈতিক অভিভাবক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দলের কার্যক্রম এগিয়ে নিতে তারা কাজ করবেন।
কেএম