দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাত জেলা ও এক মহানগরীতে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নতুন এসব কমিটি অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে প্রতিটি ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আংশিক কমিটিগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা জেলা যুবদল। এই জেলার আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে হাফিজুর রহমান মুকুলকে, সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাসুম রানা সবুজকে।
একইভাবে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহসভাপতি জাবির আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।
কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।
শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।
সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল বাশার হাবিবকে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
কেএম