• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

গারো পাহাড়ে সামাজিক বনের ২৫ হাজার গাছ উধাও

শেরপুর প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে সামাজিক বনায়নের প্রায় ২৫ হাজার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে এসব গাছ কেটে নেওয়া হলেও বিষয়টি বন বিভাগের জানা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় সামাজিক বনায়নের অংশীদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিবেশবাদী সংগঠন ও স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের গাফিলতি এবং প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় গাছ কাটার ঘটনা ঘটেছে।

বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের বাতকুচি বিটের দাওধারা-কাটাবাড়ি মৌজার ‘মিনজুরি বাগান’ এলাকায় ২০১৭-১৮ অর্থবছরে ১০ হেক্টর পাহাড়ি জমিতে সামাজিক বনায়ন করা হয়। সেখানে ২৫ জন অংশীদারের মাধ্যমে প্রায় ২৫ হাজার আকাশমনি গাছের চারা লাগানো হয়েছিল।

অংশীদারদের দাবি, বাগানের গাছগুলোর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ টাকার বেশি। তবে কয়েক বছর ধরে ধাপে ধাপে বাগানের অধিকাংশ গাছ কেটে নেওয়া হয়েছে। এমনকি কাটা গাছের চিহ্ন মুছে ফেলতে অনেক ক্ষেত্রে গোড়া ও শেকড়ও তুলে নেওয়া হয়েছে। বর্তমানে বাগানের বিভিন্ন স্থানে ঘাস-আগাছা জন্মেছে। কোথাও আবার কাটা গাছের ছোট ছোট অংশ পড়ে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অংশীদার বলেন, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় সংঘবদ্ধ একটি চক্র গাছগুলো কেটে নিয়ে গেছে। বাধা দিতে গেলে হুমকি দেওয়ায় তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তাদের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করেই দীর্ঘদিন ধরে গাছ কাটা হয়েছে।

পরিবেশ অধিকারকর্মীদের অভিযোগ, শুধু মিনজুরি বাগান নয়, গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় সরকারি বনভূমির গাছ কাটার ঘটনা ঘটছে। দাওধারা ইসলামিক মিশন হাসপাতালের বাগান থেকেও গত কয়েক বছরে পুরোনো বেশ কিছু গাছ কেটে নেওয়া হয়েছে বলে তারা জানান।

শেরপুরের সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ বলেন, মিনজুরি বাগানে গিয়ে স্থানীয় অংশীদারদের সঙ্গে কথা বলেছেন তিনি। তার দাবি, সেখানে ২০ থেকে ২৫ হাজার গাছ কেটে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে গাছ কাটার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই বিষয়টি জানতে পেরেছেন। চাকরিজীবনে কোনো চোরাকারবারির সঙ্গে আপস করেননি এবং এ ক্ষেত্রেও তার অবস্থান একই।

আরও পড়ুন

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, এত বিপুলসংখ্যক গাছ কেটে নেওয়ার বিষয়টি তার জানা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যারা বন বিভাগের গাছ কেটে পরিবেশ নষ্ট করছে, তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ দেন তিনি।

যে আই

  • গাছ
  • বন অধিদপ্তর
এ সম্পর্কিত আরও খবর
দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, প্রাণ গেল যুবকের
দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, প্রাণ গেল যুবকের
জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন
জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন
পটিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পোশাকশ্রমিকের মৃত্যু
পটিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পোশাকশ্রমিকের মৃত্যু
পত্নীতলায় সাত বিঘা জমির আমন ধান নষ্টের অভিযোগ
পত্নীতলায় সাত বিঘা জমির আমন ধান নষ্টের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X