• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

খানাখন্দে শিক্ষার্থীদের ভোগান্তি, স্থবির এনায়েতপুরের ঐতিহ্যবাহী তাঁতের হাট

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত যমুনা নদীর তীরবর্তী ২৯ কিলোমিটার কাঁচা সড়কটি দুই উপজেলা ও পাশের পাবনার বেড়া উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছয় বছর আগে বিপুল ব্যয়ে নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও এর ওপরের সড়ক এখনো পাকা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটুপানি ও কাদার সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে বড় বড় খানাখন্দ। এতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মোকাম এনায়েতপুরের ঐতিহ্যবাহী তাঁতের হাট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, নদীভাঙন ঠেকাতে ছয় বছর আগে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের মন্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার দীর্ঘ রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিনেও বাঁধের ওপরের অংশের সড়কটি পাকাকরণ করা হয়নি। ফলে সৈয়দপুর, পাঁচিল, রূপসী ও খোকশাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কিংবা সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদাপানিতে একাকার হয়ে যায়। এতে সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে পড়ে। অনেক স্থানে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও দুঃসাধ্য হয়ে যায়।

প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করা শত শত শিক্ষার্থী দুর্ভোগে পড়ছে। কাদামাটি মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নষ্ট হচ্ছে জামাকাপড় ও বইখাতা। ফলে অনেকে বাধ্য হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ রাখছে বলে জানান স্থানীয়রা।

এ ছাড়া কোনো মুমূর্ষু রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচল করতে পারছে না। এতে সময়মতো চিকিৎসা না পেয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, দেশের অন্যতম প্রধান কাপড়ের কেন্দ্র এনায়েতপুর হাট। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা হাটে আসতে পারছেন না। একই সঙ্গে এ অঞ্চলে উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছাসহ বিভিন্ন তাঁতপণ্য সময়মতো পরিবহন করা সম্ভব হচ্ছে না। পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় হাটের শত শত ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, সড়কটিকে আধুনিক আঞ্চলিক মহাসড়কে রূপান্তরের একটি বড় পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। সয়দাবাদ-এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

আরও পড়ুন

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুমিল্লায় ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ

ঐতিহ্যের গুড়পুকুর মেলা হচ্ছে না, মনসা- বিশ্বকর্মা পূজায়ও আক্ষেপ সাতক্ষীরাবাসীর

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এই ২৯ কিলোমিটার সড়কটি পাকা ও প্রশস্ত করা হলে প্রতিদিন অন্তত ৪০ হাজার মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি পাবনা থেকে শাহজাদপুর হয়ে সয়দাবাদ-যমুনা সেতু মহাসড়কে পৌঁছানোর দূরত্ব প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার কমে আসবে।

প্রতিদিনের দুর্ভোগ, দুর্ঘটনা ও অর্থনৈতিক ক্ষতি এড়াতে কালক্ষেপণ না করে দ্রুত কাঁচা সড়কটি পাকাকরণের কাজ শুরুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় তাঁত ব্যবসায়ীরা।

এমএস/

  • সিরাজগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
৩ হাজার টাকার চায়ের দোকান, তিন ফুট হারুনের দিন বদলের লড়াই
৩ হাজার টাকার চায়ের দোকান, তিন ফুট হারুনের দিন বদলের লড়াই
সিরাজগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা
সিরাজগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড
বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X