দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান আলী (৩৭) এবং একই ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ বলছে, তারা দুজনই জুলাই যোদ্ধা এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে হাছান আলীর কাছ থেকে ১৫০ এবং মাহমুদুল হাসানের কাছ থেকে আরও ১৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা গাবসারা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
যে আই