দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার সোনাতলায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আগুনিয়া তাইড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিম ওই এলাকার মৃত হক প্রধানের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২-এর বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১১ সেপ্টেম্বর সকালে ২০ বছর বয়সী ওই নারীকে বাড়িতে রেখে তার বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। দুপুর ১টার দিকে নাজিম ওই বাড়িতে ঢুকে তাকে একা পেয়ে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর বড় বোন বাড়িতে এলে নাজিম পালিয়ে যান। পরে ওই নারী বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন। ১২ সেপ্টেম্বর করা মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব আরও জানায়, মামলা হওয়ার পর নাজিম গ্রেপ্তার এড়াতে আগুনিয়া তাইড় এলাকায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রায়হান আকন্দের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর নাজিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
যে আই