দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) কলাবাগানের গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। এ ঘটনায় কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার ইব্রাহিম হোসেন সোহেল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরদার ইব্রাহিম হোসেন বলেন, সোমবার সকালে ধীরেন্দ্র কুমারকে তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসা চলছিল।
তিনি বলেন, আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছিলাম। পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
কে