• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

রাজধানীতে জমজমাট টুপি-আতর-জায়নামাজের বাজার

দেশ টিভি ডেস্ক
  ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে টুপি, আতর ও জায়নামাজের বাজার। রমজানের শেষ দিকের কেনাকাটায় বায়তুল মোকাররম, গুলিস্তান, পলটন ও নিউ মার্কেট এলাকায় বেড়েছে ক্রেতার ভিড়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৮ মার্চ) বায়তুল মোকাররম এলাকায় ঘুরে দেখা যায়, দোকানগুলোতে সারি সারি সাজানো রয়েছে নানা ডিজাইনের টুপি, জায়নামাজ, আতর ও পাথরের তসবিহ। কেউ পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি কিনছেন, কেউ আতরের ঘ্রাণ পরীক্ষা করছেন, আবার কেউ জায়নামাজের দরদাম করছেন।

ব্যবসায়ীরা বলছেন, রমজানের শেষ দিনগুলোতে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাজারে তুর্কি, পাকিস্তানি ও চীনা জায়নামাজ বিক্রি হচ্ছে। এর মধ্যে তুর্কি জায়নামাজের দাম ৪০০ টাকা থেকে ১২ হাজার টাকা, পাকিস্তানি জায়নামাজ ৬০০ থেকে ১ হাজার টাকা এবং চীনা জায়নামাজ ৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বায়তুল মোকাররমে জায়নামাজ কিনতে আসা জয়নুল আবেদিন বলেন, সাড়ে পাঁচশ টাকায় একটি তুর্কি জায়নামাজ কিনেছি। নতুন ডিজাইন দেখে ভালো লেগেছে।

মতিঝিল থেকে আসা কামরুজ্জামান বলেন, ঈদের নামাজের জন্য পরিবারের সবার জন্য আতর ও টুপি কিনেছি। তবে অন্যবারের তুলনায় এবার আতরের দাম কিছুটা বেশি মনে হয়েছে।

উর্মি এম্পোরিয়াম হাউজের দোকানি ফয়েজ আহমেদ বলেন, আজ ২৮ রমজান। তাই অন্য দিনের তুলনায় দুপুরের পর থেকে বিক্রি ভালো হচ্ছে। গত কয়েকদিন জায়নামাজ ও টুপি বেশি বিক্রি হয়েছে, তবে সন্ধ্যার পর আতর ও তসবিহর বিক্রি আরও বাড়বে।

দোকানগুলোতে হোয়াইট, এলিটো, কোরাইশি, সুরগতি, ওধ, চকলেট মাস্ক সুলতান, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন ধরনের আতর পাওয়া যাচ্ছে। এছাড়া ফিগো, হ্যাভোক, সিকোয়ান ও গোল্ডেন সেন্ট নামেও বিক্রি হচ্ছে সুগন্ধি।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতারা আতর কেনার আগে হাতের পিঠে লাগিয়ে সুগন্ধ যাচাই করছেন। ৩ মিলিলিটারের হোয়াইট ও ওধ আতর ১৫০ টাকায়, সুরগতি ১০০ টাকায় এবং এলিটো ও কোরাইশি আতর ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সদরঘাটে লঞ্চের চাপায় দুইজন নিহত, নিখোঁজ ২

ফয়েজ আহমেদ বলেন, তার দোকানে ৫০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত দামের আতর রয়েছে। এর মধ্যে কস্তুরি বা মেশক আম্বার প্রতি মিলিলিটার ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

আরেক ব্যবসায়ী আফজাল বলেন, তুলনামূলক কম দামের মধ্যে দুবাইয়ের হারামাইন আতর ১৫ মিলিগ্রামে ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।

জে আই

  • টুপি
  • আতর
  • জায়নামাজ
এ সম্পর্কিত আরও খবর
‘পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার হিপোক্রেসি মানুষ বুঝে’
‘পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার হিপোক্রেসি মানুষ বুঝে’
শীতকালে ঘুমের সময় শিশুকে টুপি পরানো কি নিরাপদ? চিকিৎসকদের সতর্কবার্তা
শীতকালে ঘুমের সময় শিশুকে টুপি পরানো কি নিরাপদ? চিকিৎসকদের সতর্কবার্তা
ফারজানা সুমির ‘আতরবিবি’
ফারজানা সুমির ‘আতরবিবি’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।