দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাকির হোসেন মামুন (৪২), মো. শুক্কুর আলী (২৭), মিজানুল হক অন্তর (২৫), শাফিন মো. প্রীতুল (২৪), রিপন (১৯), মো. শওকত হোসেন (১৮), শুভ (২২), মো. সোহাগ (৩০), মো. রনি (২৫) ও সজিব (২৭)।
অন্যদিকে ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক পৌনে ১টায় শ্যামপুর থানার আইজি গেইট সংলগ্ন মেহেন্দীবাড়ী ফার্নিচার গলি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মজনু মিয়া (৪০), মো. আনোয়ার হোসেন (৫০), মো. রুবেল ব্যাপারী (৩৮), মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (২৮), মো. সাহাব উদ্দিন (৪০), মো. এনামুল ওরফে পাগলা (৩৫), মো. আনোয়ার হোসেন (৫১), মো. মহিউদ্দিন মিয়া (৪৫), মো. জুয়েল মিয়া (৪১), মো. সামসুল হক (৬৮), মো. আরিফুল ইসলাম (৪১), মো. দেলোয়ার হোসেন (৪৯), মো. ওসমান (৩০), মো. সেলিম (৪৫), লিটন গুহো (৩৬), সঞ্জীবন দে (৩৮), মো. এরশাদ (৫০), হারুন হাওলাদার (৪৮) ও মো. রিয়াজ উদ্দিন (৫৮)। এ সময় তাদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জাম, মাদক সেবনের উপকরণ ও নগদ ২০ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়।
রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) রূপনগর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল রানা (২০), মো. সোহেল (৩০), মো. মোস্তফা মোল্লা (৬০), মহব্বত আলী (২৮), সা”আদ আলিমুল ইসলাম (২৬), মো. জাবেদ মিয়া (৩৮), মো. সোহেল মিয়া (৪০), বিক্রম বর্মন (২৬), মো. নাঈম হোসেন (২৪), মো. আলিফ মিয়া (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২৪)।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।