দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও সমগ্র উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ড. শরিফুল ইসলাম দুলুসহ উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া সাধারণ ও আজীবন সদস্যসহ মার্কেটিং পরিবারের বিভিন্ন স্তরের সদস্য এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এমএস/