দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ভবনে ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করেছে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এছড়া ঘটনস্থলে আরও দুইটি ইউনিট যাচ্ছে।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভবনে ধোঁয়া রয়েছে। ভবনের ভেতরে আটকে পড়া ৪ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, আরো ৫-৬ জন ছাদে আটকে আছেন। তাদেরকে নামিয়ে আনার চেষ্টা চলছে।’
তবে প্রথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।