• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

পরীক্ষার চলাকালীন শৌচাগারে গিয়ে চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ঢাবির হল সংসদ নেতা

শিক্ষা
  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের এক নির্বাচিত কার্যনির্বাহী সদস্যকে শাস্তির আওতায় এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম মো. ফেরদাউস। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি তৎকালীন ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। ‘পরীক্ষা +১’ বলতে সংশ্লিষ্ট শিক্ষার্থী যে পরীক্ষায় অপরাধ করেছেন, সেটি বাতিলের পাশাপাশি পরবর্তী আরও একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ওই শিক্ষার্থীকে পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। এর ফলে তার সংশ্লিষ্ট কোর্সটির (১০৭ নম্বর কোর্স) পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী ১টি পূর্ণ শিক্ষাবর্ষ বা সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ, আগামী ১ বছর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

ঘটনার বিবরণে জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা চলাকালীন আনুমানিক বেলা ১১টার দিকে অভিযুক্ত ফেরদাউস শৌচাগারে যাওয়ার কথা বলে পরীক্ষার হল থেকে বের হন। এরপর বিভাগের করিডরে গিয়ে এক সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে একটি স্মার্টফোন সংগ্রহ করে চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। ওই সময় দায়িত্বরত শিক্ষকরা তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে জব্দ করা ফোনের সার্চ হিস্ট্রি পরীক্ষা করে দেখা যায়, পরীক্ষায় আসা প্রশ্নগুলোই হুবহু সেখানে অনুসন্ধান করা হয়েছে। জালিয়াতির প্রমাণ পাওয়ায় দায়িত্বরত শিক্ষক নিয়ম অনুযায়ী তার খাতা রিপোর্ট করে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠান।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্র অনুযায়ী বিষয়টিকে শৃঙ্খলা পরিষদে পাঠানো হয়। গত ২০ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শাস্তির এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

শিল্পে বেড়েছে গ্যাস সরবরাহ / ১৫ পিএসআই চাপে গ্যাস পাচ্ছে শিল্প-কারখানা

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সেবার মাধ্যমে জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিকানার অনুভূতি দিতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধির এমন অনৈতিক কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অনেকেই এই ডিজিটাল জালিয়াতির ঘটনায় জড়িত সহায়তাকারী অন্য শিক্ষার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।সেইসাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে একাডেমিক অসততার এই ঘটনায় শুধুমাত্র ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি দেওয়াও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, একই সিন্ডিকেট সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও বিভিন্ন অপরাধের দায়ে মো. ফেরদাউসসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের মোট ৬৪ জন শিক্ষার্থীকে ‘পরীক্ষা + ১’, ‘পরীক্ষা +২’ ও ‘পরীক্ষা +৩’—এই তিন ভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

এমএস/

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • চ্যাটজিপিটি
এ সম্পর্কিত আরও খবর
এআই দিয়ে ওষুধ গবেষণায় নতুন পদক্ষেপ, গোপনে ল্যাব বানিয়েছে অ্যানথ্রপিক
এআই দিয়ে ওষুধ গবেষণায় নতুন পদক্ষেপ, গোপনে ল্যাব বানিয়েছে অ্যানথ্রপিক
এআই উন্নয়ন ধীর করার আহ্বানকে চীনের বিরুদ্ধে শীতল যুদ্ধের কৌশল বলল বেইজিং
এআই উন্নয়ন ধীর করার আহ্বানকে চীনের বিরুদ্ধে শীতল যুদ্ধের কৌশল বলল বেইজিং
এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে শঙ্কা, একদিনেই কাঁপল বিশ্ববাজার
এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে শঙ্কা, একদিনেই কাঁপল বিশ্ববাজার
চ্যাটজিপিটি-জেমিনির লিমিট শেষ? যেভাবে কাজ চালিয়ে যাবেন
চ্যাটজিপিটি-জেমিনির লিমিট শেষ? যেভাবে কাজ চালিয়ে যাবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X