দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্থিক সংকটের কারণে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের ভর্তি ব্যয়ভার সম্পূর্ণ বহন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
সোমবার কাজী জিয়া উদ্দিন বাসিত এই সহযোগিতার ঘোষণা দেন। তার সহায়তায় মুনায়েম ইসলামের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেন উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমে সহায়তা করেন।
জানা যায়, মো. মুনায়েম ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধাতালিকায় স্থান অর্জন করেছেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে নির্ধারিত সময়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ভর্তি শেষে মুনায়েম ইসলাম বলেন, “আর্থিক সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সহযোগিতা পাওয়ায় নির্ধারিত সময়ে ভর্তি হতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
এমএস/