দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকায় বিভিন্ন কারণে কিছু এলাকার দোকানপাট ও মার্কেট প্রতিদিন বন্ধ রাখা হয়। এরই মধ্যে আপনি গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ তাহলে মেজাজটাই খারাপ হয়ে যায়। এজন্য যাওয়ার আগে জেনে নেওয়া দরকার কোন এলাকার মার্কেট কোনদিন বন্ধ। আসুন জেনে নিন আজ শনিবার ঢাকার কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
অর্ধদিবস যেসব মার্কেট বন্ধ থাকবে ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন।
যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে শিশু একাডেমি ও জাদুঘর শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। তবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।