দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হাতিরঝিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারিনি তারা। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।
শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি।