দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. হামিদুর রহমান (৩৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামিদুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিন বলেন, রাত আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হামিদুর রহমান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী মামলায় তিনি কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি জানা নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।