দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মাহফুজুল হককে বদলি করা হয়েছে। তিনি শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এ আদেশে বলা হয়েছে, ডিএমপির শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক ভুঞাকে মোহাম্মদপুর থানায় ওসি হিসেবে বদলি করা হলো।
এ ছাড়া আরও এক আদেশে মোহাম্মদপুর থানায় ওসি আবুল কালাম আজাদকে গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগে বদলি করা হয়েছে।