দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একজন ব্যক্তি ডিবি হেফাজতে মৃত্যুবরণ করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর পল্লবীতে কয়েকজন অস্ত্রধারীর গুলিতে গোলাম কিবরিয়া নিহত হন। হত্যাকাণ্ডের মামলায় ৫ জনকে এজাহারনামীয় এবং ৭–৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তদন্ত ও গ্রেপ্তারের জন্য মামলা ডিবিতে হস্তান্তর করা হয়।
২০ নভেম্বর বৃহস্পতিবার শরীয়তপুরে অভিযান চালিয়ে নজরুল, মাসুম ও জামান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ব্যবহৃত অস্ত্র ও গুলি মো. মোক্তার হোসেনের কাছে রয়েছে বলে জানান। এরপর সন্ধ্যা ৬টার দিকে পল্লবীর একটি গ্যারেজে ডিবি পুলিশ মোক্তারকে আটক করার চেষ্টা চালায়।
প্রাথমিকভাবে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এই সময় জনতার একাংশ মোক্তারের উপর হামলা করে। পরে পল্লবীর একটি রিকশা গ্যারেজ থেকে পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মোক্তারের অসুস্থতা বোধ করলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়ার পর তাকে পুনরায় ডিবি কার্যালয়ে আনা হয়। শুক্রবার সকাল ১০টায় খাবারের জন্য ডাকলেও সাড়া না পেয়ে তাকে দ্রুত আবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এমএস/