দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে যান চলাচলে শৃঙ্খলা, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিম্নোক্ত বিষয়গুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।
২. সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে।
৩. যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক পরিহার করতে হবে।
৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি/ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে।
৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী গাড়িগুলোকে মহাখালী-জাহাঙ্গীর গেট-কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করে ব্যবহার করতে হবে।
৬. মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হলো।
৭. মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানগুলো মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।
৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে।
৯. ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।
১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।
জানাজা স্থলকে খালি রাখতে যেসব সড়কে আজ যান চলাচল বন্ধ–
ক. ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং খ. ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং গ. বিজয় সরণি ক্রসিং ঘ. উড়োজাহাজ ক্রসিং ঙ. আসাদগেট ক্রসিং চ. রাপা প্লাজা ক্রসিং ছ. গণভবন ক্রসিং
(অর্থাৎ রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে)।
যেখানে করা যাবে যানবাহন পার্কিং–
১. ঢাকা মহানগরের যানবাহন:
ক. পুরাতন বাণিজ্য মেলার মাঠ
২. ঢাকার বাইরে থেকে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহন:
ক. মতিঝিল বাণিজ্যিক এলাকা খ. শাহবাগ থানা এলাকা গ. উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার/গরুর হাট এলাকা ঘ. পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোড.
এসব ডাইভারশন আজ সকাল ৭টা থেকে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।
কে