দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আফতাব নগর এলাকায় বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে মুশফিকুজ্জামান (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া মুশফিকুজ্জামান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, মারা যাওয়া ওই শিক্ষার্থী বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে অংশগ্রহণ করে কোনো একটি কারণে বের হয়ে যান ক্লাস থেকে। এর কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে মরদেহটি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন শিক্ষার্থীরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।
/অ