দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-১০ এর যৌথ অভিযানে শুভ্যাঢা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআই অনুমোদনহীন, নকল ও ভেজাল ওষুধ বিক্রির প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জয় মণ্ডলকে ২ লাখ টাকা, বাবুল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা ও বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে—এই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জনস্বার্থে ভেজাল ওষুধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/