দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ককটেল ও পেট্রোল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাজিব (২২)।
রোববার (২ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালীন সময়ে মোট ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (পেট্রোল বোমা তৈরির জন্য), ২৫০ গ্রাম গান পাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর স্প্লিন্টার, ৩ কেজি ভাঙা পাথর স্প্লিন্টার এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য স্থানীয় সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।
/অ