দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাতুল কাজী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাতুলের এক স্বজন জানান, রাতুলের বাসা বরুড়া খিলক্ষেত এলাকায়। রাতুল একটি বেসরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। রাতে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে আত্মীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানাকে জানিয়েছি।