দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব (১৯) নামের এক কাভার্ডভ্যান সহকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাতে রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামে। তিনি শাজাহান আলীর সন্তান।
ওই কাভার্ডভ্যানের চালক সুমন বলেন, ভ্যান নিয়ে ডালপট্টি রহমতগঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় কিছু তারের সঙ্গে বিদ্যুতের লাইন লাগানো ছিল। আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই তার ছিঁড়ে যায়, পরে হেলপার সেই তার সড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।