দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আদাবরে আল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘সোমবার রাতে ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল-আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
কে