দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নজির আহমদ (৪০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহাগ বাসের চালকের হেলপার ছিলেন।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারি উপ-পরিদর্শক ফারুক আহাম্মদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ রেলগেটের পূর্ব পাশে কমলাপুর থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে মর্গে পাঠানো হয়।
সোহাগ পরিবহনের মালিবাগ গ্যারেজের ফোরম্যান মো. সেলিম বলেন, চট্টগ্রামের কোতোয়ালি থানার মাদবর বাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নজির। বর্তমানে সোহাগ পরিবহনের চালকের হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার বিকেলে গ্যারেজ থেকে বের হয়ে রেললাইনের পাশে চা পান করতে যান তিনি। কিছুক্ষণ পর তারা খবর পান, ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি।