দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২ জুলাই) সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে তারা ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
কে