দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।
শনিবার (৩১ মে) সকালে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দারুস সালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়াও বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।’
কে