দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতকর্মীদের বিক্ষোভের মুখে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদাকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে শাহ আলী থানা আটক করে পুলিশ।
এদিকে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। তবে পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেছে। আটক করে নিয়ে যাওয়া হয়েছে আইনজীবীকে।
শনিবার দুপুরে ডিএমপির শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলন, মো. নুরুল হুদা ফরহাদকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে ওই আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর নামে কোনও মামলা আছে কিনা তা এখনও জানা যায়নি।
কে