দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তবে এই মিছিল ঢাবির হলপাড়া এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের ভুয়া-ভুয়া স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা জামায়াত-শিবিরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এবং যেই হাত হামলা করে, সেই হাত ভেঙে দাও— নানা স্লোগান দেন।
তবে মিছিলটি হলপাড়া এলাকায় পৌঁছালে বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থীরা মিছিলের উদ্দেশ্যে ভুয়া-ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরে কবি জসীমউদ্দিন হলসহ আশপাশের অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা তাতে যোগ দেন। পাল্টা প্রতিক্রিয়ায় বাম সংগঠনের নেতাকর্মীরা শিবিরের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও এবং ছাত্রলীগ গেছে যেই পথে, শিবির যাবে সেই পথে— এমন স্লোগান দেন।
এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে বলেন, রাজনৈতিক প্রভাবে এ রায় দেওয়া হয়েছে। সেই রায় এবং রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি।
তিনি আরও বলেন, হলপাড়ায় প্রবেশের পর সংঘবদ্ধভাবে একটি মব আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। তবে কোথাও কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।
কে