দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শতভাগ কুরবানির বর্জ্য অপসারণের দাবি করেছেন দুই সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি) বলছে, সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।
তিনি জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ১টা ৩৫ মিনিটে সাড়ে ১১ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কুরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।
বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এর আগে ৮ ঘণ্টায় শতভাগ কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে ৮ ঘণ্টারও কম সময়ে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলে ঈদের দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।