দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে পশু কুরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭০ জন। ঈদে গরুর মাংস কাটতে গিয়ে ছুরিতে কেটে ও গরুর লাথির আঘাতে তারা আহত হন।
আহতরা হলেন, মো. জাহাঙ্গীর ( ৪০), মো. সোহাগ (৩৫), আব্দুস সালাম (২১), খালিদ হোসেন (২৫ ), জাহাঙ্গীর হোসেন (৩০), মো. জাহাঙ্গীর আলম (২৩), আব্দুর রহিম (২৪), মো. রিয়াদ (১৮) মো. জুম্মন (১৯), মো. মোস্তাফিজুর রহমান (৪১), মো. বাবু (১৮), মো. সোহেল রানা (৩০), মো. সুমনসহ (১৭) আরও অনেকে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে তারা চিকিৎসা নেয়। তারা বংশাল, শ্যামপুর, জুরাইন. গেন্ডারিয়া, সূত্রাপুর, নিমতলী, সবুজবাগ, রামপুরা, লালবাগ, হাজারীবাগ ও নবাবগঞ্জের বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৭০ জন কুরবানির গোশত কাটতে গিয়ে চাপাতি ও ছুরির আঘাতে ও গরুর গুঁতায় এবং লাথির আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কেউ ভর্তি হয়নি সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।