দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈরী আবহাওয়ার মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ভোর রাত থেকে রাজধানীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এমনকি সারা দেশেও বৃষ্টি অব্যাহত আছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। রাজধানীতে সকাল ৯টা পর্যন্ত ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটিকে অতি বৃষ্টি বলছেন তারা।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।
তিনি জানান, ঢাকায় আজ থেমে থেমে দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের ৬ বিভাগে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এটি সারা দিন অব্যাহত থাকতে পারে।
তিনি আরও জানান, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটি বহাল থাকবে।