দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গভীর রাতে অপরিচিত যুবককে বাসায় ঢুকতে না দেওয়ায় নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে। নিহত নিরাপত্তাকর্মীর নাম দেওয়ান আজিম (৬০)।
রোববার (২৫ জুন) দিনগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত দেওয়ান আজিম টাঙ্গাইলের নাগরপুর থানার ডুবুরিয়া গ্রামের মৃত মিজুন মিয়ার ছেলে। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের আবাসিক ভবন মিয়া টাওয়ারের (বাসা নং ৫৯) নিরাপত্তাকর্মী ছিলেন।
ভবনের মালিক ইমাম হোসেনকে উদ্ধৃত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ভবনের ভাড়াটিয়া কৃষি গবেষণা নার্সারি অফিস সহকারী সাগর (১৮) নামের যুবক অনেক রাতে বাসায় ফেরায় গেট খোলা নিয়ে নিরাপত্তাকর্মী আজিমের সঙ্গে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে আজিম শেখকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যান। সেখানে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে সাগরেরও হাত সামান্য কেটে যায়।
সাগরও হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে হাসপাতাল থেকে সাগরকে আটক করা হয়। ছিলেন।
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।