দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাউন্ডারি দেয়ালের সঙ্গে গলায় ফাঁস দেয়া রুবেল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভবঘুরে ও মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে শাহবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রুবেলের মামাতো ভাই মো. সজীব বলেন, রুবেল আনন্দবাজার এলাকায় থাকতেন। তিনি ভবঘুরে এবং মাদকাসক্ত ছিলেন। তার বাবা-মা কেউ বেঁচে নেই। পারিবারিক জীবনে রুবেল বিবাহিত হলেও তার স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
সজীব আরও বলেন, বৃহস্পতিবার রাতে জানতে পারি রুবেল গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে কার্জন হলের পাশে ফুটপাতে গিয়ে দেয়ালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে রাত ২টার দিকে কার্জন হলের উত্তর পাশের বাউন্ডারি দেয়ালের বাইরে রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। রুবেল ভবঘুরে ও মানসিক সমস্যাগ্রস্ত ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।