দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথমবারের মতো থেমেছে মেট্রোরেল। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী-শিক্ষকসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ১৫৪ মিনিটে প্রথমবারের মতো টিএসসি স্টেশনে এসে থামে মতিঝিল থেকে ছেড়ে আসা মেট্রোরেল।
এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়। তবে ভোর থেকেই টিএসসি স্টেশনে অপেক্ষা করতে থাকেন বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
যাত্রীরা জানান, যানজটের দুর্ভোগ কমিয়ে স্বল্প সময় এবং নির্ঝঞ্জাট যাত্রার জন্য মেট্রোরেল এখন ঢাকাবাসীর জন্য আশীর্বাদ।
আজ থেকে আগারগাঁও-মতিঝিল অংশে আরো দুটি স্টেশন চালু হওয়ার ফলে যোগাযোগ ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। স্বল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে কষ্ট লাঘব হয়েছে বহুগুণ।
স্টেশন দুটি চালুর ফলে মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতকরণের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।
সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে।
অন্যদিকে আগারগাঁও থেকে উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।
ডিপি/