দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী।
বৃহস্পতিবার (২২ জুন) ভোর রাতের দিকে মোহাম্মদপুরে রায়েরবাজারের ক্যান্সার গলিতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম মিয়া (৪০) ও স্ত্রীর নাম বানু বেগম (৩২)।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আমরা ভোর ৪টার দিকে এ ঘটনার খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন।
এছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।