দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলো- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে- উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় হিযবুত তাহরীরের সদস্যগণ ৭ মার্চ বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। উক্ত তৎপরতা প্রতিরোধের উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন মামলা করা হয়েছে।
সিটিটিসি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।
গ্রেপ্তারকৃতদের অন্যান্য সহযোগিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আরএ