দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বিদার মোড়ল (৫৫) নামে এক হাজতি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, রাতে সে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেকে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।