দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় নগর পরিবহন বাসের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার করে নিয়ে আসা আনসার সদস্য মুস্তাক আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় নগর পরিবহনের একটি বাসের ধাক্কায় আলাউদ্দিন নামে এই ব্যক্তি গুরুতর আহত হন। পরে পুলিশ ও আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস জব্দ করেছে পুলিশ।
তিনি আরও বলেন, তার বাড়ি বরিশালের কাজিরহাট থানার নলবনিয়া গ্রামে। তিনি ওই এলাকার কালাই উদ্দিনের ছেলে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।